মিষ্টি জর্দা রান্নার গোপন রেসিপি

মিষ্টি জর্দা খেতে কার না ভালো লাগে। বিয়ে বাড়ি কিংবা ঘরোয়া যে কোন উৎসবেই রান্না করা হয় এই মজার খাবার। জর্দাপ্রিয় মানুষদের মিষ্টি জর্দা দেখলেই জিভে জল আসে। তবে এর রান্না হয়তো অনেকে জানে আবার অনেকেই জানেন না। আজ আপনাদের সামনে তুলে ধরবো অত্যন্ত সুস্বাদু মিষ্টি জর্দার সহজ রেসিপি

বিয়ে বাড়ি স্টাইলে ঝরঝরে মিষ্টি জর্দা বানাতে এই রেসিপিটি একদমই মিস করা যাবে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। বিয়ে বাড়ি স্টাইলের মিষ্টি জর্দা বানাতে অবশ্যই লাগবে সুগন্ধি বাসমতি চাল। তবে সুগন্ধি না হলেও সমস্যা নেই।

মিষ্টি জর্দা

বিয়ে বাড়ি স্টাইলের মিষ্টি জর্দা বানাতে কি কি লাগে?

বিয়ে বাড়ি স্টাইলের জর্দা রান্না করতে নিচের উপকরণগুলো হলেই যথেষ্ট

  • পোলাও বা বাসমতি চাল: ১ কাপ (৩০ মিনিট ভেজানো)
  • চিনি: ৩/৪ কাপ থেকে ১ কাপ (মিষ্টি অনুযায়ী)
  • ঘি: ৪ টেবিল চামচ
  • দুধ বা পানি: ১/২ কাপ
  • কমলা বা হলুদ ফুড কালার: ১/৪ চা চামচ
  • গরম মশলা: এলাচ ৩টিদারুচিনি ১টিলবঙ্গ ৩টি
  • ডেকোরেশন: মাওয়ামোরব্বাকিশমিশকাঠবাদাম ও কাজুবাদাম

কিভাবে রান্না করবেন বিয়ে বাড়ি স্টাইলের মিষ্টি জর্দা?

ঝরঝরে জর্দা তৈরির জন্য প্রথমে বাসমতি চাল ৯০% সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। ঘি-তে এলাচদারুচিনি ফোড়ন দিয়ে চালচিনিসামান্য দুধও ফুড কালার দিয়ে রান্না করুন। চিনি গলে পানি শুকিয়ে চাল পুরোপুরি সিদ্ধ হলে মাওয়া, কাজু, কিশমিশ ও মোরব্বা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন

মনে রাখবেন চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়ার পর অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ভেজানো চাল তুলে পানি ঝরিয়ে নেবেন। পানি শুকিয়ে গেলে ফুটন্ত পানিতে ফুড কালার ও সামান্য লবণ দিয়ে চালগুলো ৯০% সিদ্ধ করে নেবেন। চাল সিদ্ধ হয়ে গেলে অবশ্য ফ্যান (মাড়) ঝরিয়ে নেবেন।

এ পর্যায়ে কড়াইতে ঘি ঢেলে গরম করে নেবেন। ঘি গরম হয়ে গেলে মসলা ফোড়ন দিন। তাতে এবার সিদ্ধ করা চাল দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।

ঘিয়ের সাথে চাল সিদ্ধ হয়ে এলে ঝরঝরে এবার যোগ করতে দুধ ও চিনি। ভাজা চালের উপর দুধ, চিনি আর পানি দিয়ে আলতো করে মিশিয়ে  ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে নাড়াচাড় যেনো বেশি না হয়। এতে বিয়ে বাড়ি স্টাইলের মিষ্টি জর্দা ভেঙ্গে গুড়ো হয়ে যেতে পারে। চিনি গলে গেলে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

পানি শুকিয়ে গেলেই হলো জর্দা রান্নার শেষ ধাপ। এবার যোগ করবেন মাওয়াবাদাম ও মোরব্বা। অল্প আঁচে ১০-১৫ মিনিট দমে রেখে চুলা বন্ধ করে দিন। তাহলেই হয়ে গেলো বিয়ে বাড়ি স্টাইলের মিষ্টি জর্দা। এবার গরম গরম পরিবেশন করুন। আর কমেন্ট করে জানান কেমন হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *